মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভাড়া আসে ৬১ টাকা, নির্ধারণ করেছে ৬০ টাকা : সিফাত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া আসে ৬১ টাকা, নির্ধারণ করেছে ৬০ টাকা : সিফাত

মোঃ আলিমুল ইসলাম সিফাত

নারায়ণগঞ্জ শহরে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদের বাস আটকে রাখার ঘটনার প্রতিবাদ করায় অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মোঃ আলিমুল ইসলাম সিফাত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ছাত্রদল নেতা সিফাত জানান, সকালে দুই নং রেলগেট থেকে বাসে করে জেলা পরিষদের দিকে যাচ্ছিলেন ছাত্রদল নেতাকর্মীরা। এসময় চাষাঢ়া এলাকায় বাস আটকে রাখলে তার প্রতিবাদ করলে আমাদের সাথে কথিত ছাত্র জনতা নামধারী মবেরা আমাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, তারা বাসে উঠে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছিলো। এসময় আমরা তাদের বলেছি যে জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। তবে কথাবার্তার এক পর্যায়ে তারা আমাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এঘটনায় তারা ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার করছে।

তিনি বলেন, সরকারি হিসেব অনুযায়ী ঢাকা নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৬১ টাকা আসে। সেখানে ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এভাবে রাস্তা বন্ধ করে রাখলে সাধারণ মানুষের ভোগান্তি হয়। সংকট তো সরকার তৈরি করেনি, এটা বৈশ্বিক সমস্যা।