মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

ফাইল ছবি

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য ও যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েমের নেতৃত্বে এক প্রতিনিধিদল নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধিদলটি নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত নানা সমস্যা, বিদ্যমান সংকট ও ন্যায্য দাবিসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন এবং দ্রুত এসব সংকট নিরসনে সরকারের সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের এই ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরো পড়ুন