মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে বিভিন্ন গোষ্ঠী তৎপর রয়েছে। আন্তর্জাতিক অনেক দেশও তৎপর কীভাবে বাংলাদেশের এই বাজারটাকে ধ্বংস করা যায়। তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।
মঙ্গলবার (৩ নভেম্বর) ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, শ্রমিকদের নামে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অপতৎপরতা দেখেমপুলিশ তাদের গ্রেপ্তারও করেছে। একারণে বিষয়টি অনেক যৌক্তিক। আপনি কী বিষয়ে আন্দোলন করছেন এটা যৌক্তিক। এখানে চাওয়াটা হল শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধি করা। এটা বৃদ্ধি করবে কে? সেটার জন্য আলোচনা প্রয়োজন। এজন্য শ্রমিক, মালিকপক্ষ ও সরকার মিলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ইতিমধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। সিদ্ধান্ত পছন্দ না হলে আন্দোলন করতে পারেন। কিন্তু সিদ্ধান্ত হওয়ার আগেই আন্দোলন করলে সেটা আর যৌক্তিক থাকে না।
তিনি আরও বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত। বর্তমান প্রধানমন্ত্রী জনবান্ধন ও শ্রমিকবান্ধব। জনগণের জীবনমান উন্নয়নে তিনি নিজেই কনসার্ন। কিছু কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল লরার পায়তারা করছে।
তিনি বলেন, গার্মেন্টস শিল্প ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে শ্রমিকেরা। আমাদের বিনীত নিবেদন। এধরণের ষঢ়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে শ্রমিকদের সতর্ক থাকতে হবে।

