রোববার, ০১ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এইচএসসি রেজাল্টে সাফল্যের শীর্ষে কিউরিয়াসিটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৭, ১ নভেম্বর ২০২৬

এইচএসসি রেজাল্টে সাফল্যের শীর্ষে কিউরিয়াসিটি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে নিজেদের সফলতার ধারাবাহিকতা অব্যহত রেখেছে শিক্ষার্থী সহায়ক কোচিং সেন্টার - কিউরিয়সিটি। 

শনিবার প্রকাশিত এইচএসসি রেজাল্টে জেলাজুড়ে ১৮৫ জন জিপিএ পাঁচ পেয়েছেন। এর মধ্যে কিউরিয়াসিটি কোচিং সেন্টার থেকে জিপিএ পাঁচ অর্জন করেছে ১৮ জন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শওকত আলী বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে এবার ১২৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। এ গ্রেড পেয়েছে ৫২ জন শিক্ষার্থী। অন্যান্য গ্রেডে উত্তীর্ন হয়েছে আরও ৫২ জন শিক্ষার্থী। 

গত ৫/৬ বছর ধরেই আমরা শিক্ষার্থী সহায়ক কোচিং সেন্টার হিসেবে সাফল্যের শীর্ষে অবস্থান করছি। এবারের ফলাফলে পাশের হার, জিপিএ পাঁচের হার কমলেও এখনও আমরা শীর্ষে নিজেদের ধরে রাখতে পেরেছি। আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের চেষ্টার মাধ্যমেই আমরা ভালো ফলাফল অব্যহত রেখেছি।