ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় এ নৌভ্রমণের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং ব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করে আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যে এ নৌভ্রমণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. মোস্তফা মনোয়ার হোসেন ভূঁইয়া শাওন। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহিন ভূঁইয়া স্বপন।
এ ছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভা বিএনপির সাবেক কাউন্সিলর ও সহসভাপতি মো. মতিন ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. দেওয়ান মোহাম্মদ,তারাও পৌরসভা ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আবুল হোসেন, তারাবো পৌর বিএনপি নেতা আব্দুল হালিম ভূইয়া,৫ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মোরশেদ ভাইয়া, সাবেক ছাত্রদল নেতা জিকু ভূঁইয়া, ছাত্রদল নেতা আলামিন ভাইয়া, রোহান ভূইয়া, রাজিব ভূইয়া, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাব পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জাকির হোসেন রিপন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ও রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলতাফ হোসেন এবং তারাব পৌরসভা বিএনপির সহসভাপতি মো. কাজী ইমরান হোসেন মাসুম।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তারাব পৌরসভা যুবদল নেতা মো. মামুন ভূঁইয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. নাঈম মিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মোস্তফা মনোয়ার শাওন ভূঁইয়া বলেন, ‘তারাব পৌরবাসীর কল্যাণে যেসব কাজ করা প্রয়োজন, সেসব কাজে আমি যথাযথ ভূমিকা পালন করব। পৌরসভার উন্নয়ন ও জনগণের স্বার্থে যেকোনো ভালো উদ্যোগে আমাকে পাশে পাবেন।’ এ সময় তিনি পৌরবাসীর কল্যাণে কাজ করার আশ্বাস দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সামাজিক বন্ধন ও ঐক্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
নৌভ্রমণকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

