ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মজিবর (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তিনি ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমতের সহযোগী হিসেবে পরিচিত।
রোববার (১ নভেম্বর) বিকেলে ফতুল্লার লালখা এলাকার পূর্ব শেয়াচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মজিবর ওই এলাকার মৃত চানমিয়া সরদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, রোববার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

