সোমবার, ০২ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডসহ গার্মেন্টসে হামলার আশঙ্কা, সতর্ক করলেন রবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪০, ২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডসহ গার্মেন্টসে হামলার আশঙ্কা, সতর্ক করলেন রবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও আদমজী ইপিজেডসহ জেলার বিভিন্ন গার্মেন্টস কারখানায় সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানিয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। এ ধরনের নাশকতা ঠেকাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় মনিরুল ইসলাম রবি দাবি করেন, আগামীকাল আদমজী ইপিজেডসহ সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টস কারখানায় হামলার প্রস্তুতি নিচ্ছে একটি ‘গুপ্ত বাহিনী’।

বার্তায় তিনি বলেন, নাশকতা চালিয়ে যেন রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।