রোববার, ০১ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২০, ১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

দিবসের উদ্বোধন ও যুব র‍্যালিতে অংশগ্রহণের পর আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে আত্মকর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখা সম্ভব।