এডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, গত কয়েকদিন যাবৎ দেশের আইনশৃঙ্খলা বিঘ্ন করতে দোসর ও গুপ্তরা বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে পায়তারা করছে। শ্রমিকেরা খেটে খাওয়া মানুষ। তাদের আন্দোলন দিয়ে কিছু যায় আসে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অবস্থানকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, শ্রমিকদের নামে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে তারা শ্রমিকদের কেউ না। তারা এই সরকারকে আনস্টেবল করার জন্য ও দেশকে হুমকির মুখে নিয়ে যেতে পায়তারা করছে। এখানে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। এটা দ্রুতই সমাধান হয়ে যাবে। আমরা জনপ্রতিনিধি হিসেবে গতকাল থেকে এখানে সজাগ দৃষ্টি রেখে চলছে। যেন এই গার্মেন্টসকে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে।

