সোমবার, ০২ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিসিটিভি ফুটেজে দেখা হচ্ছে, কারা উস্কানি দিচ্ছে : আজাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৭, ২ নভেম্বর ২০২৬

সিসিটিভি ফুটেজে দেখা হচ্ছে, কারা উস্কানি দিচ্ছে : আজাদ

নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসমের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। সেখানে দেখা যাচ্ছে কারা উস্কানি দিচ্ছে। সেগুলো দেখে শনাক্ত করা হচ্ছে। অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (২ নভেম্বর) ফতুে্লার শিবুমার্কেট এলাকায় শ্রমিক বিক্ষোভ চলাকালীন সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, যারা রাজনৈতিকভাবে ষঢ়যন্ত্র করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। শ্রমিক ভাইদের বলবো আপনারা ত্যাগ স্বীকার করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী মজুরি কমিশন গঠন করেছেন। আপনাদের ন্যায্য দাবী আলোচনা সাপেক্ষে পূরণ করদ হবে। আপনারা কারও ইন্ধনে পড়বেন না। আপনাদের জন্য যেটা ন্যায্য সেটা করা হবে।