ফাইল ছবি
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় সালাহউদ্দিন দেওয়ান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের চেতনা জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা জোগায়।
তিনি দেশবাসীকে জাতীয় ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

