ওয়াজ ও দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা পূর্বপাড়া বায়তুল মা'মুর জামে মসজিদের উদ্যোগে ১ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ,তারাব পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরবের সভাপতিত্বে এ ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী ও হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌর বিএনপি'র সভাপতি তাসিক হক ওসমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান আইয়ুবী, মুফতি নাজমুল হাসান আরিফী,,তারাব পৌর বিএনপি'র সহ- সভাপতি বাবুল শিকদার,তারাব পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন,সহ অনেকে।
এ সময় বক্তারা বলেন,আজ যুবকদের উদ্যোগে এমন একটি সুন্দর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক দ্রব্য থেকে দূরে সরে সমাজ পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ সময় বক্তারা সুন্দর একটি সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

