ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম (মুক্তি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শওকত আলী এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহানগর আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম (মুক্তি)-কে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

