ফাইল ছবি
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে তিনি এ শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এসময় আজাদ বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এ দিনের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

