ফাইল ছবি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি এ শুভেচ্ছা জানান।
দিবসটির তাৎপর্য স্মরণ করে রাকিবুর রহমান সাগর দেশবাসীর প্রতি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

