শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রেজা রিপনের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৫, ৭ নভেম্বর ২০২৬

রেজা রিপনের শুভেচ্ছা

ফাইল ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি এ শুভেচ্ছা জানান।

দিবসটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে রেজা রিপন বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এ দিনের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।