শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৭, ৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু

লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র মনোনীত তারাব পৌরসভার মেয়র প্রার্থী খন্দকার মোঃ আল-আমিনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। 

শুক্রবার (৬ নভেম্বর ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় লিফলেট বিতরণ করে এ প্রচারনা শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান,তারাব পৌরসভার মেয়র প্রার্থী খন্দকার মোঃ আল-আমিন,বাংলাদেশ জামায়াতে ইসলামী'র তারাব পৌরসভার আমীর মোঃ নাজমুল হক, তারাব পৌরসভার সেক্রেটারি নওফেল ইসলাম,৫ নম্বর ওয়ার্ড মৈকুলি ইউনিটের সভাপতি জামায়াতে ইসলামীর সভাপতি, ইসহাক কাজী সহ তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত তারাব পৌরসভায় কোন জন প্রতিনিধি না থাকায় জনগণ বিভিন্ন নাগরিক সেবা তাকে বঞ্চিত হচ্ছেন। তারাব পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ জামেয়াত ইসলামীর প্রার্থী খন্দকার মো: আল আমিন নির্বাচিত হন তারাব পৌরসভা একটি আধুনিক ও উন্নত পৌরসভা গড়ে তোলা হবে। ৫ ই আগস্টের পর তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক সহ বিভিন্ন অপকর্ম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী'রর প্রার্থী যদি নির্বাচিত হন তাহলে সন্ত্রাস ও মাদকসহ মুক্ত সমাজ গড়ে তোলা হবে।