ফাইল ছবি
ঢাকায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে শোডাউন করেছে।
শনিবার ( ৭ নভেম্বর) বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটির নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সদস্য সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা , শেখ আব্দুল হালিম, রেজাউল করিম রেজা, নাসের হক ইমন, রাসেল আহমেদ মন্টু, নান্টু, রিপন, রবিউল, খালেক, নয়ন, রতন, মিন্টু, সোহেল, বাবু, জামাল, তানভীর, রায়হান, অনিক, শাওন, রিয়াজ, আসিফ, তাজ, শ্রাবন, সিয়াম, সাইদ, সাবিদ, মারুফ, খালিদ, আবির, সিমান্ত, সৌরভ, কোমল, লামিম, মিঠুন, অন্তর, আল-আমিন, খোকন, গিয়াস উদ্দিন, মজিবুর রহমান,সজীব, জামান, নিরব, ইফতি, আসিফ, সোহাগ, আবির, আমজাদ, রমজানসহ অনেকেই।

