শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকার র‍্যালীতে খোরশেদের নেতৃত্বে নেতাকর্মীরা

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশিত: ১৭:০৪, ৭ নভেম্বর ২০২৬

ঢাকার র‍্যালীতে খোরশেদের নেতৃত্বে নেতাকর্মীরা

ফাইল ছবি

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালীতে নারায়নগন্জ থেকে সাবেক যুবদল নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন নারায়নগন্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। 

মিছিলের আরো নেতৃত্ব দিয়েছেন নারায়নগন্জ মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন ও নুরুল হক চৌধুরী দিপু। 

এসময় খোরশেদ বলেন,শহীদ জিয়া যদি ৭ নভেম্বর থেকে  বিপ্লব ও সংহতি দিবসের নেতৃত্ব না দিতেন তবে ঐদিন বাংলাদেশ পুনরায় স্বাধীনতা হারিয়ে ভারতের করদ র‍াজ্যে পরিনত হত।