নজরুল ইসলাম আজাদ
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিগত সময়ে আমরা আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ ও আড়াইহাজার সবসময় রাজপথে ছিল। ক্রাইসিস মোমেন্টে রাজপথে ছিলাম। দলের ভাল সময় যাচ্ছে। যারা ক্রাইসিসে থাকবে, তারা সবসময় থাকবে।
শনিবার (৭ নভেম্বর) ঢাকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালীতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সবাই দেশের জন্য কাজ করি। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য কীভাবে কাজ করছেন। প্রগতিশীল বাংলাদেশ গড়ার পথে যদি কেউ বাঁধা হয়ে দাড়ায়, জনগণের কেউ যদি ক্ষতি করতে চায়। মোনাফেকি করে কাজ হবে না, জনগণ ও বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
তিনি আরও বলেন, আমরা যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবোই। আজকের সাধারণ ছুটির দাবী বাংলাদেশের জনগণের। এটা জনগণের দাবী, সরকার মেনে নিয়েছে। অতীতেও জনগণ চেয়েছে কিন্তু তারা দেয়নি।

