শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শুভেচ্ছা জানিয়েছেন এমপি আবুল কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৫, ৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শুভেচ্ছা জানিয়েছেন এমপি আবুল কালাম

ফাইল ছবি

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

দিবসটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে কালাম বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।