শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শুভেচ্ছা জানিয়েছেন এমপি দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০২, ৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শুভেচ্ছা জানিয়েছেন এমপি দিপু ভূঁইয়া

ফাইল ছবি

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি জাতীয় ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

দিবসটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এ দিনের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।