রোববার, ১৫ নভেম্বর ২০২৬

|

কার্তিক ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষার্থীদের ফলাফল নিয়ে শিক্ষকদের সচেতন করলেন আজাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৩, ১৫ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের ফলাফল নিয়ে শিক্ষকদের সচেতন করলেন আজাদ

নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপনারা ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান। আপনারা সঠিকভাবে শিক্ষা দিতে না পারলে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। আমি এবার কিছু বলছি না। ভবিষ্যতে লর জন্য সচেতন থাকেন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্রছাত্রীদের কল্যাণে উন্নত আড়াইহাজার গড়ে তুলবো। সেই আড়াইহাজার গড়তে আপনারা রাজি আছেন তো। আপনারা যোগাযোগ রাখবেন। আপনাদের সমস্যাগুলো না জানলে আমি সমাধান করতে পারবো না। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন।

তিনি আরও বলেন, ইংরেজি, অংক ও আইসিটির শিক্ষকেরা দায়িত্ব নিয়ে কাজ করুন। এই সাবজেক্টগুলোতে ফলাফল খারাপ হয়েছে। আপবারা সচেতন হয়ে যান। নয়তো আপনাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো পরবর্তীতে। আমি এবার কিছু বলছি না।

তিনি বলেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আড়াইহাজার পরিবারের সাথে যুক্ত হয়েছেন। আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে আপনারা কাজ করছেন। আপনারাও আমাদের পরিবারের সদস্য।