বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রিয়াদ-আপনের নেতৃত্বে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সদর থানা যুবদলের বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৬, ১৮ নভেম্বর ২০২৬

রিয়াদ-আপনের নেতৃত্বে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সদর থানা যুবদলের বিক্ষোভ মিছিল 

ফাইল ছবি

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদ ও সিনিয়র সদস্য সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
‎
‎বুধবার ( ১৮  নভেম্বর) বিকেল তিনটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
‎
‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদ ও সিনিয়র সদস্য সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা শেখ মাগফুর ইসলাম পাপন, শেখ আব্দুল  হালিম, রেজাউল করিম রেজা, নাসের হক ইমন, আঃ মোতালেব, আমজাদ হোসেন, মো. রানা, সজিব, রাসেল আহমেদ মন্টু, নান্টু, রিপন, রবিউল, খালেক, নয়ন, রতন, মিন্টু, সোহেল, বাবু, জামাল, তানভীর, রায়হান, অনিক, শাওন, রিয়াজ, আসিফ, তাজ, শ্রাবন, সিয়াম, সাইদ, সাবিদ, মারুফ, খালিদ, আবির, সিমান্ত, সৌরভ, কোমল, লামিম, মিঠুন, অন্তর, আল-আমিন, খোকন, গিয়াস উদ্দিন, মজিবুর রহমান,সজীব, জামান,  নিরব, ইফতি, আসিফ, সোহাগ, আবির, আমজাদ, রমজানসহ অনেকেই।