মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ ছাত্রলীগ নেতা আজহারের পালানোর দাবি, ভিডিও ভাইরাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২২, ১৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ ছাত্রলীগ নেতা আজহারের পালানোর দাবি, ভিডিও ভাইরাল

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের হ্যান্ডকাফ পরা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার পালিয়ে যাওয়ার দাবি করেছে সে। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ নেতা আজহার মিয়া পুলিশের হাত থেকে পালিয়ে যান বলে নিজেই ভিডিওতে জানান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে হ্যান্ডকাফ পরা অবস্থায় আজহার মিয়াকে বলতে শোনা যায়, ‘আজকে আওয়ামী লীগ করি বলে বিনা অপরাধে পুলিশ আমাকে বাসা থেকে ধরতে গিয়েছিল। আমি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে এসেছি।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে পুলিশ তাকে আটক করতে গিয়েছিল কি না এবং কীভাবে তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।