ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে মুড়াপাড়া এলাকার দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ইসমাইল হোসেন দড়িকান্দি এলাকার মৃত আব্দুল লতিফ ও আছিয়া বেগমের ছেলে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০০ গ্রাম।তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

