বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৯, ১৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ফতুল্লার জামতলা এলাকায় অবস্থিত ওই বাড়িতে ছাত্রদলের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতের দিকে হঠাৎ করেই ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে সেখানে বিক্ষোভ করে এবং কোথাও নাশকতার চেষ্টা হলে নিষিদ্ধ সংগঠনের কাউকে ছাড় দেয়া হবেনা বলে ঘোষণা দেয়।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।