বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রিপনের নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৪, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রিপনের নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল 

বিক্ষোভ মিছিল 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে কিল্লারপুল এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
‎
‎মিছিলটি কিল্লারপুল থেকে শুরু হয়ে এম সার্কেস, এসিআই, পানির কল, হাজীগঞ্জ মাজার, নতুন রাস্তা, হাজীগঞ্জ বাজার, তল্লা হয়ে সর্দারপাড়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
‎
‎এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
‎
‎বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দেয়‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’**সহ বিভিন্ন স্লোগান দেন। 
‎
‎একই সঙ্গে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎এসময়ে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।