মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারকে কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৫, ৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারকে কারাগারে

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর দায়ের করা পারিপারিক মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু নকীব আদালতে আত্মসমর্পন করেছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তামজিদ হোসেনের আদালতে তিনি আত্মসমর্পন করেন। আদালত শুনানী শেষে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। 

আবু নকীব মীরপুর-১ নৌপুলিশ কার্যালয়ে উপ পরিদর্শক(এসআই) পদে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, আবু নকীব আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেছিলেন। আদালত শুনানী শেষে তাকে কারাগারে প্রেরন করেছেন।

নারায়ণগঞ্জ জজ কোর্টের নারী আইনজীবী জাসমীন আহমেদ জানান, প্রেম করে আবু নকীব তাকে বিয়ে করেন। বিয়ের পর যৌতুকের জন্য প্রায় সময় তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতেন। পরে জানতে পারেন আবু নকীব তাকে না জানিয়ে একাধিক বিয়ে করেছেন। এঘটনায় তিনি মুসলিম ও পারিবারিক আইনের ৫(৬) ধারায় নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত আবু নকীবকে এক মাসের কারাদন্ড ও অর্থদন্ড করেন। রায় ঘোষনার সময় আবু নকীব পলাতক ছিলেন।