ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কাশিপুর, দেওভোগ ও ফতুল্লা রেলস্টেশন এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আটক করা হয়।
রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসেনের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ফতুল্লা থানাধীন কাশিপুর, দেওভোগ ও ফতুল্লা রেলস্টেশন এলাকার চিহ্নিত মাদক স্পটগুলোতে অভিযান চালিয়ে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন। অভিযান শেষে আটক মাদকসেবীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

