ফাইল ছবি
ফতুল্লায় ফ্যাসিস্ট দোসর ও একাধিক বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী দেলোয়ার ওরফে ডাকাত দেলুর ভাড়াটে সন্ত্রাসী হামলায় থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান সহ তার সাথে থাকা ৬ জন নেতা কর্মীর রক্তাক্ত জখম হওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ২ টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের পশ্চিমে ইসদাইর রসুলবাগের প্রবেশ মুখে।
জুয়েল আরমানের সাথে থাকা রাসেল জানায়, তারা একটি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে ঢাকা- নারায়নগঞ্জ লিংক রোডের পশ্চিমে অটোরিক্সার জন্য আসলে পাশের এক গলিতে বৈষম্য বিরোধী মামলার আসামী দেলোয়ার ওরফে দেলু ডাকাত দেখতে পেয়ে তাকে ধরতে গলিতে যায়। এ সময় পূর্ব থেকেই অপেক্ষামান ডাকাত দেলু তার দুই পুত্র শামীম হাওলাদার ও জুয়েল হাওলাদার সহ ২০/৩০ জনের অজ্ঞাতনামা ভাড়াটে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, লোহার রড, গ্যাসের পাইপ,মোটা কাঠের ডাসা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তখন তারা পাল্টা প্রতিরোধ গরে তুলতে চাইলেও সংখ্যায় কম হওয়ায় থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, কাউছার,ইব্রাহিম,সোহেল সহ ৭ থেকে আটজন রক্তাক্ত জখম হয়। জুয়েল আরমানের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।
তবে তাদের অভিযোগ হামলার নৈপথ্যে তাতী দল নেতা উজ্জলের যোগসাজশ রয়েছে।
বিষয়টি অস্বীকার করে সিদ্দিকুর রহমান উজ্জল জানান,ঘটনাটি আমার এলাকায় হয়েছে।আমি সে সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন ঘটনাটি দেখতে পেয়ে আমি নিজে গিয়ে তাদের কে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুব আলম জানান, বিষয়টি শুনেছি এবং জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

