বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৩, ১৮ নভেম্বর ২০২৬

ফতুল্লায় কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার পর সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জুয়েল আরমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে একটি অপহরণ মামলার শুনানি শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে ওই দিন রাতেই ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। 

হামলার সময় আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালক যুবক নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।