রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমানকে দিপু ভূঁইয়ার শুভেচ্ছা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে দিপু ভূঁইয়ার শুভেচ্ছা 

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগড়িষ্ঠতা নিয়ে বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দিপু ভূঁইয়া। 

এসময় দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানা ও তার সাথে কুশল বিনিময় করেন দিপু ভূঁইয়া। 

সাক্ষাৎ শেষে দিপু ভূঁইয়া বলেন, জনগণ আমাদের প্রতি রায় দিয়েছে। শিঘ্রই আমরা সরকার গঠন করবো। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এখন আমাদের মূল লক্ষ্য মানুষের সেবা করা ও মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করা।