বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ভোট কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ভোট কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট শুরু হওয়ার সাথে সাথেই নারী ও পুরুষ ভোটারদের ভিড় জমতে দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের  লম্বা লাইন। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে চারটি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে নারী ও পুরুষ ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মত। 

সিদ্ধিরগঞ্জ মোহন পাইলট স্কুল এন্ড কলেজে ভোটকেন্দ্রে ভোট দিতে আশা ফাইমা আক্তার রিয়া জানান। এবার আমার প্রথম ভোট দিয়েছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি অনেক খুশি। ঝামেলা মুক্তভাবে ভোট দিতে পেরেছি। 

আল আমিন নামের এক ভোটার বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি। 

১৭৪ রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার  বরুণ সাহা বলেন, “সব প্রার্থীর এজেন্ট আছেন। সাড়ে ৭টায় ভোট শুরুর পর ২ ঘণ্টায় ১৫% ভোট মত ভোট পড়েছে। মোট ভোটার ২৪০৩।