শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভোট পুনর্গণনার আবেদন সিরাজুল মামুনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ভোট পুনর্গণনার আবেদন সিরাজুল মামুনের

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনে ভোট পুনঃগণনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে এই আবেদন করেন সিরাজুল মামুন। 

এসময় আরটিভিতে বেসরকারি ভাবে সিরাজুল মামুনকে বিজয়ী বলে সংবাদ প্রচারের ঘটনা ও প্রধান এজেন্টের উপস্থিতি ছাড়া ধানের শীষের প্রার্থী আবুল কালামকে বিজয়ী ঘোষণা করায় ভেটারদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন সিরাজুল মামুন।

এছাড়াও বিভিন্ন কেন্দ্রে ঘটে যাওয়া অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার জন্য আবেদন করেন তিনি।