শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি চারটি ও এনসিপি একটিতে বিজয়ী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি চারটি ও এনসিপি একটিতে বিজয়ী 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এছাড়া একটি আসনে এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লাকে পরাজিত করো বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিজয়ী হয়েছেন। এ আসনে আনোয়ার পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট এবং দিপু ভূঁইয়া পেয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৪২১ ভোট।

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ২৯১ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী মোঃ ইলিয়াছ মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৪০০। এ আসনে জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৯১৮ ভোট।

নারায়ণগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছেন এনসিপির আব্দুল্লাহ আল আমিন। এ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ১৭১ ভোট। এ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম বিজয়ী হয়েছেন। আবুল কালাম পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট এবং খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।