শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ ১ : জয়ের দ্বারপ্রান্তে দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ ১ : জয়ের দ্বারপ্রান্তে দিপু ভূঁইয়া 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটে এগিয়ে আছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত আসনটির ১২৯ টি কেন্দ্রের মধ্যে ১২২ টি কেন্দ্রের  ফলাফল ঘোষণা করা হয়েছে। 

এ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু পেয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৯৯৬ ভোট। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৮৪ হাজার ১১২ ভোট।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ রাকিবুজ্জামান রেনু বিষয়টি নিশ্চিত করেছেন।