শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সকলের প্রতি দিপুর কৃতজ্ঞতা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সকলের প্রতি দিপুর কৃতজ্ঞতা 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে আমরা নির্বাচনে বিজয়ী হয়েছি, এটি আমাদের জন্য গর্বের, দায়িত্বের এবং কৃতজ্ঞতার। এই বিজয়ের প্রেরণার উৎস, বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচিত হওয়ার পর এক বার্তায় একথা জানান তিনি।

তিনি আরও বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, তৃণমূলের নিবেদিতপ্রাণ কর্মী এবং সর্বস্তরের সমর্থকদের প্রতি জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, ঐক্য ও নিরলস প্রচেষ্টার ফলেই এই গৌরবময় বিজয় অর্জিত হয়েছে।

তিনি বলেন, এই বিজয়কে জনগণের কল্যাণ আপনাদের বিশ্বাস ও প্রত্যাশার পূর্ণ মর্যাদা রাখতে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবো।