ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের সাথে খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আসনটিতে শেষ পাওয়া ফলাফল অনুযায়ী এগিয়ে আছেন বিএনপির আবুল কালাম।
এ আসনে মোট কেন্দ্র রয়েছে ৪৬টি। এর মধ্যে ২০ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আবুল কালাম পেয়েছেন ১৪ হাজার ৭৯৬ ভোট। এ আসনে কালামের নিকটতম প্রতিদ্বন্দী এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১৪ হাজার ৫৪ ভোট।
এ আসনে ৭৪২ ভোটে এগিয়ে আছেন আবুল কালাম।

