রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাষাঢ়ায় ডিপ ড্রেনে পড়লো অটোরিকশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

চাষাঢ়ায় ডিপ ড্রেনে পড়লো অটোরিকশা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় যাত্রীসহ অটোরিকশা ডিপ ড্রেনে পড়ে গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সড়ক বন্ধ থাকলেও পাশে কাটিয়ে যাবার সময় রিকশা ঘোরানোর সময় যাত্রীসহ ডিপ ড্রেনে রিকশাটি পড়ে যায়। এঘটনায় যাত্রী ও রিকশা চালক আহত হয়েছেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রিকশাটি উদ্ধার করা হয়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, আমাদের কাছে এই দুর্ঘটনার খবর আসেনি। এই এলাকাগুলোতে দুর্ঘটনা রোধে ঠিকাদারদের নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে।