শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ভোট পড়েছে ৫৪ দশমিক ০৩ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে ভোট পড়েছে ৫৪ দশমিক ০৩ শতাংশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৪ দশমিক ০৩ শতাংশ ভোট পড়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির একথা জানিয়েছেন। 

এবার নির্বাচনে জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন এবং নারী ভোটার ১১ লাখ ৬৭ হাজার ২৮৩ জন। এছাড়া হিজড়া ভোটার ছিলেন ২০ জন। 

জেলার ৭৯৭টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।