শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষ এই রায় মানতে পারছে না: সিরাজুল মামুন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মানুষ এই রায় মানতে পারছে না: সিরাজুল মামুন 

সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, মানুষ এই রায় মানতে পারছে না। তবে আমি পরাজিত হয়ে মেনে না নেয়ার যে সংস্কৃতি এটায় বিশ্বাস করি না। মানুষের চাপে আমি এখানে এসেছি। আপনারা মানুষের জন্য কাজ করুন। আমি আপনাদের কাজ করবো।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমার কর্মীরা নিরীহ মানুষ। তাদের আপনারা হুমকি ধমকি দিবেন না। সহিংসতা কারও জন্য ভাল হবে না।

তিনি বলেন, প্রধান এজেন্ট বিভিন্ন এলাকায় যাবেন এটাই স্বাভাবিক। তাকে যখন জরিমানা করা হয় সেই ম্যাজিস্ট্রেটের সাথের লোকেরাই বলছিল এটা উচিত হয়নি। সেখানে অনেক উচ্ছৃঙ্খল ছেলেপেলে ছিল৷ তারা আমাদের ড্রাইভারের টাকাও ছিনতাই করে নিয়ে গেছে৷ 

তিনি আরও বলেন, তিনি প্রধান এজেন্ট ছিলেন। কেন্দ্রগুলোতে সরকারি খরচ থাকে। আমিতো আমার কর্মীদের একটি টাকাও দেইনি৷ মানুষের পকেটে কী কিছু টাকা থাকতে পারে না? আমার এজেন্টদের সমস্যা ছিল। কিছু এজেন্ট আমরা দিতে পারিনি। তবে টাকা দিচ্ছি এমন কোন ছবি থাকলে তারা ছবি দেখাক। তাকে সেখানে হেনস্থা করলো তারা। 

আমাকে অনেকেই ভোট দিয়েছে। বহু মানুষ আমাকে ভালবেসেছে, আমি তাদের প্রতিনিধি। আপনারা মানুষকে আর কষ্ট দিবেন না। আপনারা মানুষের জন্য কাজ করুন। জনগণের প্রতি আপনারা সম্মান দেখান।

তিনি আরও বলেন, আপনারা যদি মানুষের জন্য কাজ করেন। যদি চাঁদাবাজি, যানজট বন্ধ করতে পারেন। আমি ও এগারো দল আপনাদের সমর্থন করবে। আপনারা একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলুন। আমার ভোটাররা এটা মানতে পারছে না৷ একারণে আমি এখানে এসেছি।