শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দুই আসনেই সাবেক এমপি গিয়াসের জামানত বাজেয়াপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দুই আসনেই সাবেক এমপি গিয়াসের জামানত বাজেয়াপ্ত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেছিলেন সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। দুইটি আসন থেকে প্রতিদ্বন্দীতা করলেও একটিতেও জামানত রক্ষা করতে পারেননি গিয়াসউদ্দিন। 

নারায়ণগঞ্জ-৩ আসনে ২০ হাজার ৩৭৯ ভোট পেয়ে জামানত হারান মুহাম্মদ গিয়াসউদ্দিন। এই আসনটি তার নিজ এলাকা সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত।

নারায়ণগঞ্জ-৪ আসনে আরও শোচনীয় পরাজয় ঘটে গিয়াসউদ্দিনের। এ আসনে গিয়াসউদ্দিন পেয়েছেন ৪ হাজার ৭৭৯ ভোট। এ আসনেও তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।