ফাইল ছবি
নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, শাপলা কলির এই ছেলেটা যে পাশ করবে এটাতো কল্পনাতেও আসেনি। ওর কোন প্রচার নেই প্রসার নেই। টাকা পয়সাও নেই। কয়েকদিন দোয়া নিতে এসেছিল। লোকজনও নেই তার এত। সে পাশ করবে কেউ কল্পনা করেনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের খুতবার এক পর্যায়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মানুষ সৎ মানুষকে চায়। নিরীহ মানুষকে চায়। মানুষ সন্ত্রাসকে পছন্দ করে না।

