রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিজয়ী হয়ে ব্যানার-ফেস্টুন অপসারণ বিএনপির 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিজয়ী হয়ে ব্যানার-ফেস্টুন অপসারণ বিএনপির 

ব্যানার ফেস্টুন অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ শহরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নিজের সমস্ত ব্যানার ফেস্টুন দলীয় নেতাকর্মীদের দিয়ে অপসারণ করিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম। পরিচ্ছন্ন নগরী গড়তেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আবুল কালাম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন স্থানে নিজেদের ব্যানার ফেস্টুন অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বিএনপি নেতাকর্মীরা। 

এসময় নির্বাচন উপলক্ষে টানানো ব্যানার ফেস্টুন অপসারণ করেন বিএনপি নেতাকর্মীরা। পাশাপাশি ব্যানার ফেস্টুনের অবশিষ্ট ময়লা ও নির্বাচনী ক্যাম্পের বর্জ্যও অপসারণ করেন বিএনপি নেতাকর্মীরা। 

এবিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম বলেন, আমরা জনপ্রতিনিধি। মানুষ আমাদের দেখে শিখবে। আমি নিজ দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নিয়েছি। আমি আমার নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চাই।