ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম সুজন বলেছেন, যে শিশু মাতৃভাষা বলতে পারে না, সে সমাজের সাথে বিচ্ছিন্ন হয়ে ওঠে। আমি অভিভাবকদের অনুরোধ করবো, আমরা আমাদের সন্তানদের বাংলা ইংরেজীসহ বহু ভাষায় পারদর্শী করে তুলতে চাই। কিন্তু আমাদের অবশ্যই মাতৃভাষায় পারদর্শী হতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের প্রথম দায়িত্ব পরিবারের কাছে। পরিবার সন্তানকে দায়িত্বশীল করো তুলতে পারে। এখন অনেক পরিবারেই মাতৃভাষার প্রতি অবহেলা আছে। তাদের সন্তান ইংরেজী বলতে পারে এটা আনন্দের ও গর্বের বিষয়। কিন্তু তার সন্তান মাতৃভাষা সঠিকভাবে বলতে পারবে এটা তারচেয়ে আনন্দের।

