আবু আল ইউসুফ খান টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে ভাষা শহীদেরা প্রাণ দিয়ে চালু করেছেন সে ভাষা প্রচলিত আছে। আমাদের এখানে আঞ্চলিক ভাষা প্রচলিত আছে। তবে আমাদের শুদ্ধ বাংলা ভাষার চর্চা করতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী অত্যন্ত কর্মঠ ও মেধাবী। আমি অনুরোধ করবো যেন শুদ্ধ বাংলা ভাষার চর্চার জন্য ব্যাবস্থা নেয়া হয়।
এখনও উচ্চ আদালতে যখন রায় হয় সেই রায় ইংরেজিতে লেখা হয়। আমি বলবো উচ্চ আদালতের নির্দেশ বাংলায় আদেশ দেয়ার জন্য। কিন্তু তারা তা করে না। আমি উচ্চ আদালতে বাংলা আদেশ প্রচলনের জন্য দাবী জানাই।

