ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, পশ্চিম পাকিস্তান যখন ঘোষণা দিলেন উর্দু ভাষা হবে পূর্ব পাকিস্তানের একমাত্র ভাষা। এরই প্রতিবাদে বাংলার জনগণ ও ছাত্র জনতা আন্দোলন শুরু করেন। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা অর্জন করা হয়েছে। আজকের এই দিনে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা একটি রাজনৈতিক দল করি। যদি আমাদের নাম ভাঙ্গিয়ে কোন লোক অনৈতিক কাজে করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন এই বিষয়ে কোন আপোষ নাই।

