রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াই হাজার উপজেলা দক্ষিণ এর উদ্যোগে ২১ শ ফেব্রুয়ারী শনিবার বাদ আছর আন্তর্জাতিক মাতৃভাষা ও  শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন আড়াই হাজার উপজেলা দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আড়াই হাজার পৌরসভার সভাপতি জনাব নুরুল আমিন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর জনাব মাওলানা হাদিউল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জনাব মিরাজ মাহমুদ। 

সভা পরিচালনা করেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি জনাব মোস্তফা সারোয়ার। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের দিনে যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি। তাদের রুহের মাগফেরাত কামনা করছি। তাদের জন্য জান্নাতুল ফেরদৌস  কামনা করছি। যুগে যুগে যারা এ দেশের জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন, জীবন দিয়েছেন সকলের জন্য একই দোয়া করছি। 

২৪ শের আন্দোলনের পর আমরা ধরে নিয়েছিলাম আর বোধহয় আমাদের আন্দোলন করতে হবে না।

কিন্তু আমরা দেখলাম আমাদের অধিকার আদায়ের যুদ্ধ এখনো শেষ হয়নি। তাই এ দেশের জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা লড়াই করবো আর জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। 

সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা জামায়াতের সহ সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের। মোনাজাত শেষ সকলে একসাথে ইফতার করে সভা সমাপ্ত হয়।