রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভাষা শহীদদের প্রতি নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের প্রতি নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শ্রদ্ধা নিবেদন

ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে  ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনসিইউপি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সভাপতি এস. আলম সাইদুল, সহ-সভাপতি এম. এ. সাত্তার ভুট্টো, সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত) এস. আলম ইসরাৎ, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর বিএনসিইউপি নেতা আয়ান আলম সহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।